বেলদাতে পথ নিরাপত্তা সপ্তাহ পালন পুলিশের

জে মাহাতো, মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর:
রাজ্যের বিভিন্ন থানা এলাকায় পুলিশের উদ্যোগে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন, সেইমতো শনিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদাতে কন্টাই বাইপাসের কাছে পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হয়েছে।

এদিন পুলিশের পক্ষ থেকে হেলমেটবিহীন একাধিক বাইকআরোহীকে আটক করা হয় এবং হেলমেট থাকা বাইক আরোহীদের চকলেট দেওয়া হয়। পথ নিরাপত্তা কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়্গপুরের মহকুমা পুলিশ আধিকারিক ও বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও সার্কেল ইন্সপেক্টর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সাধারণ মানুষকে পথ নিরাপত্তা বিষয়ে সতর্কীকরণের উদ্দেশ্যে এই কর্মসূচি বলে খড়্গপুরের মহকুমা পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *