নন্দীগ্রাম আন্দোলনে নিহত তিনজনের স্মরণসভায় শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, ৭ জানুয়ারি: নন্দীগ্রাম আন্দোলনে নিহত তিনজনের স্মরণসভায় শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুক্রবার শুভেন্দুবাবু টুইটারে লেখেন, “৭ই জানুয়ারি নন্দীগ্রাম আন্দোলনের একটি রক্তাক্ত পর্ব চিহ্নিত করে। ২০০৭-এ এই দিনে ভারত মণ্ডল, বিশ্বজিৎ মাইতি এবং এসকে সেলিম কৃষিজমি ও জীবিকা রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন। আজ তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে প্রদীপ জ্বালিয়েছি। সাথে ছিলেন আন্দোলনের শহীদদের স্বজন ও পরিবারের সদস্যরা, ভূমি আন্দোলনের অন্যান্য অংশগ্রহণকারী এবং অমানবিক বর্বরতার শিকার নারীরা। ভাবগম্ভীর অনুষ্ঠানটি ছিল অরাজনৈতিক। জনগণের আন্দোলনের নায়কদের যথাযথভাবে সম্মানিত করেছে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *