Mohoboni, শিউলি সাহা ‘গো ব্যাক’ স্লোগান, ক্ষুদিরামের জন্মভিটে মোহবনীতে অনুষ্ঠান শুরুর আগেই উত্তেজনা

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে আজ তাঁর জন্মভিটে মোহবনীতে আয়োজিত অনুষ্ঠানের আগে ‘গো ব্যাক শিউলি’ স্লোগানকে ঘিরে উত্তেজনা ছড়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মানুষ ও বিজেপি কর্মী- সমর্থকরা।

এদিন অনুষ্ঠান শুরুর আগে মঞ্চ থেকে কেশপুরের বিধায়ক শিউলি সাহার নাম ঘোষণা হতেই দর্শকাসন থেকে একাংশের কণ্ঠে ‘গো ব্যাক শিউলি’ স্লোগান ওঠে। ঘটনাকে ঘিরে অনুষ্ঠানের শুরুতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *