পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ অক্টোবর: ভারতী ঘোষের প্রশংসা করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। আজ ঝাড়খণ্ড রাজ্যের চাকুলিয়ার কেন্দাডাংরি এলাকায় নেতাজি ইয়ুথ স্পোর্টিং ক্লাব আয়োজিত কালী পুজোর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষ। অনুষ্ঠানে দরিদ্র মানুষদের বস্ত্র বিতরণ করা হয়।

এই সময় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস বিজেপি নেত্রী ভারতী ঘোষের প্রশংসা করে বলেছিলেন যে তিনি দেশের স্বার্থে আত্মত্যাগ করতে জানেন। তিনি পুলিশ সুপার থাকাকালীনও মানুষের ভালো করেছেন। মাওবাদীদের নিশ্চিহ্ন করেছেন এবং এরপর জনকল্যাণের জন্য পুলিশের চাকরি ছেড়ে দেন। যা আগামী দিনে দেশ সেবার চেতনার সঙ্গে যুক্ত যুবকদের জন্য অনুপ্রেরণা হিসেবে প্রমাণিত হবে।
বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন, তাঁর জীবনে সেবার চেয়ে বেশি কিছু গুরুত্বপূর্ণ নয়। মানুষ এবং দেশের স্বার্থই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

