কোতাইগড়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারের ঘটনায় অভিযুক্ত মাধব গিরিকে গ্রেপ্তার নারায়ণগড় থানার পুলিশের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ অক্টোবর: নারায়ণগড় থানার কোতাইগড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারের ঘটনায় অভিযুক্ত মাধব গিরিকে গ্রেপ্তার করল নারায়ণগড় থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে আজ খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়।

সূত্র মারফত খবর পেয়ে নারায়ণগড় থানার কোতাইগড় এলাকায় অভিযান চালিয়ে মাধব গিরি নামে এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছিল নারায়ণগড় থানার পুলিশ। যদিও সেই সময় অভিযুক্তকে পুলিশ ধরতে পারেনি। পরে ওই বাজি উদ্ধারের পর অভিযুক্ত মাধব গিরির খোঁজে তল্লাশি শুরু করে নারায়ণগড় থানার পুলিশ। এরপর কোতাইগড় এলাকা থেকে মাধব গিরিকে গ্রেফতার করা হয়। আজ ধৃতকে খড়্গপুর মহকুমা আদালত তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *