রাজ্যের মূল চোর পিসি- ভাইপো’কে ইডি সিবিআই গ্রেফতার করতে পারবে না, কারণ বোঝাপড়া আছে: সূর্যকান্ত

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ অক্টোবর: মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছে তার উল্টো করছে। শুধু তাই নয় রাজ্যে মূল চোর পিসি আর ভাইপো। তাদের গ্রেফতার করতে পারবে না ইডি সিবিআই। আসলে বোঝাপড়া আছে। জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠক করে এভাবেই তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। শনিবার সন্ধেয় শহরের ডিবিসি রোডে বামফ্রন্টের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সূর্য বাবু। সঙ্গে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য।

সূর্য বাবু বলেন, “প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছে সব উল্টো করছে। আন্দোলনরত চাকরি প্রার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের একাংশ দালালি করছেন৷ এছাড়া মেডিক্যাল কাউন্সিল ভোট লুট হয়েছে। আসলে এক গুন্ডাকে সরিয়ে আরও এক গুন্ডাকে বসানো হচ্ছে। সিঙ্গুর থেকে শিল্প চলে গিয়েছে। পাপ করছে মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আদানির মোট সম্পত্তি যত আছে ব্যাঙ্কের ঋণ পরিশোধ করলে সেই আদানিকে পথে বসতে হবে। একটা কাটুন দেখেছিলাম আদানি ব্যাঙ্কে গিয়ে বলছে ব্যাঙ্ক কিনতে তার লোক দরকার। আসলে তৃণমূলে এত চোর চিনি না। কান টানলে হবে পিসি আর ভাইপো আসল, তাদের সঙ্গে বোঝাপড়া আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *