ভোটের ১২ দিন আগে যুব তৃণমূল সম্পাদকের পদ পেলেন সাহেনশা মোল্লা, জোর জল্পনা কুমারগঞ্জে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৪ এপ্রিল: বিধানসভা নির্বাচনের ১২ দিন আগে জেলা যুব তৃণমূলের শক্তি বৃদ্ধি করতে সম্পাদকের পদে বসানো হল সাহেনশা মোল্লাকে। এদিন রাজ্য যুব সভাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে তাঁর হাতে নিয়োগপত্র দিয়েছেন জেলা যুব সভাপতি অম্বরিশ সরকার। কুমারগঞ্জের বাসিন্দা সাহেনশা মোল্লা আগে তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত ছিলেন। সাংগঠনিক পদ পাওয়ায় আরও ভালো কাজ করবেন বলে জানিয়েছেন শাহেনশা মোল্লা।

জেলা যুব সভাপতি অম্বরিশ সরকার জানিয়েছেন, রাজ্য সভাপতির নির্দেশে এদিন তিনি নিয়োগপত্র দিয়েছেন। জেলায় আরও শক্তিশালি হবে যুব তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *