রাজ্যে ৩ লক্ষ ‘কোভিশিল্ড’ ও ২ লক্ষ কোভ্যাক্সিন, খরা কাটার সম্ভাবনা

রাজেন রায়, কলকাতা, ১৪ এপ্রিল: প্রতিদিন রেকর্ড ভেঙে বাড়ছে সংক্রমণ। দ্রুত এই বাড়ার ফলে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। টিকার অভাবে বেশ কিছু টিকাদান কেন্দ্রে পড়েছে তালা। বুধবার বিকেলে রাজ্যে পৌঁছল ৩ লক্ষ ডোজ ‘কোভিশিল্ড’।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাতে আরও ২ লক্ষ ডোজ ‘কোভ্যাক্সিন’ এসেছে। কলকাতা বিমানবন্দর থেকে পুলিশি নিরাপত্তায় নিয়ে গিয়ে কন্টেনার বাগবাজারে বিশেষ হিমায়িত গুদামে রাখা হয়েছে। সূত্রের খবর, আগামিকালের মধ্যেই রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে এই ডোজ সরবরাহ করা হবে।

করোনা সংক্রমণ তার গতি বাড়াতেই রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতালে টিকার আকাল দেখা যায়। সেই কারণেই এই বিশাল পরিমাণ করোনা টিকা রাজ্যে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ফলে অনেক স্বস্তিতে স্বাস্থ্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *