বাতিল যোগীর সভা, বছরের শুরুতেই শুভেন্দু ও অভিনেত্রী পায়েলের জনসভা বালুরঘাটে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৪ এপ্রিল: নির্বাচনী প্রচারে দক্ষিণ দিনাজপুরে আসছেন না যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার তার বদলে নির্বাচনী প্রচার সারবেন শুভেন্দু অধিকারী এবং বাংলা সিনেমা জগতের বিশিষ্ট অভিনেত্রী পায়েল সরকার। বুধবার বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন জেলা বিজেপির সম্পাদক বাপি সরকার। শহরের উত্তমাশা এলাকায় বালুরঘাট ললিত মোহন আদর্শ হাইস্কুলের মাঠে বিকেল ৩ টেয় অনুষ্ঠিত হবে ওই সভা। বাংলা নববর্ষের প্রথম দিনে এক ঝাঁক নেতৃত্বদের উপস্থিতিতে বিজেপির ওই সভা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন জেলার রাজনৈতিক মহল।

জেলা বিজেপির সম্পাদক বাপি সরকার জানিয়েছেন, যোগীর পরিবর্তে ওই সভা করবে শুভেন্দু অধিকারী ও অভিনেত্রী পায়েল সরকার। যেখানে প্রচুর জনসমাগম হবে। বিশেষ কারণে যোগীর এই সফর বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *