আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩১ মে: আজ প্রবল প্রবল জলোচ্ছ্বাসের কারণে হলদিয়ার নদী তীরবর্তী বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। নদী তীরবর্তী এই সমস্ত এলাকার দুর্গত মানুষদের পাশে পাশে দাঁড়ালো হলদিয়ার পুলিশ প্রশাসন। এদিন হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক বরুণ বৈদ্য এবং হলদিয়া থানার আইসি সৌগত রায় এর নেতৃত্বে হলদিয়ার নদী তীরবর্তী দুর্গত মানুষজনকে ত্রাণ বিলি করা হয়। এরপর তারা নদী তীরবর্তী বাঁধের পরিদর্শনে যান সেখানে জলোচ্ছ্বাসের কারণে বাঁধের বিভিন্ন জায়গার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন তারা। তীরবর্তী এই সমস্ত এলাকার দুর্গত মানুষদের পাশে দাঁড়ালো হলদিয়ার পুলিশ প্রশাসন।

এদিন হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক বরুণ বৈদ্য এবং হলদিয়া থানার আইসি সৌগত রায়ের নেতৃত্বে হলদিয়ার নদী তীরবর্তী দুর্গত মানুষজনকে ত্রাণ বিলি করা হয়। এরপর তারা নদী তীরবর্তী বাঁধ পরিদর্শনে যান সেখানে জলোচ্ছ্বাসের কারণে বাঁধের বিভিন্ন জায়গার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন।

