সাথী দাস, পুরুলিয়া, ৬ মে: জমি সংক্রান্ত বিবাদের জেরে লাঠি ও রডের আঘাতে দুই পক্ষের জখম হলেন সাত জন। আড়ষা থানার সিরকাবাইদ গ্রামে আজ সকালে ঘটনাটি ঘটে। আহতরা পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে গুরুতর জখম পুষ্পা দে, লক্ষ্মণ দে, বন্দনা দে।

সকাল সাড়ে ন’টা নাগাদ একটি জায়গাকে কেন্দ্র করে দু’ পক্ষের মধ্যে প্রথমে বচসা হয়। তা শেষ পর্যন্ত চরমে পৌঁছায় এবং মারপিট হয়। লাঠি ও রড দিয়ে মারা হয় বলে এক পক্ষের দাবি। যদিও অপর পক্ষ দাবি করে তাদেরকেই মারধর করা হয়। ঘটনার পরেই প্রতিবেশীরা আহতদের আড়ষা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তিন জনকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

