সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ মে:
পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিপর্যয় ও ত্রাণ দপ্তরের অধীনে কর্মরত সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন কর্মসূচি পালিত হল।
উল্লেখ্য, যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার বিভিন্ন উদ্ধারকাজে অংশ নেন এবং প্রশাসনিক নানা কাজে তারা সাহায্য সহযোগিতা করেন। এই ভলান্টিয়াররা সারা মাস কাজ করলেও কেউ ১৫ দিন কেউ ২২ দিন এবং সর্বাধিক ২৮ দিনের দৈনিক ভিত্তিতে মজুরি পান। ইউনিয়নের তরফ থেকে দাবি করা হয়েছে, তাদের স্থায়ীকরণের ভিত্তিতে কনসোলিডেটেড পে দিতে হবে। ৬০ বছরের চাকুরি নিশ্চিত করতে হবে এবং মেডিকেল সহ অন্যান্য ছুটি দিতে হবে। জেলাশাসকের তরফে অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) ডেপুটেশন গ্রহণ করেন। তিনি বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনা করেন এবং স্থানীয়ভাবে যে দাবিগুলো পূরণ করা সম্ভব সে ব্যাপারে সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানান।
ইউনিয়নের জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, দাবিগুলো পূরণ না হলে জেলাভিত্তিক আরও বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে।

