আমাদের ভারত, ৬ মে: বোরখা সরিয়ে কেউ যদি সেলফি তোলে তাহলে তাকে চরম বিপদের মুখে পড়তে হবে। রাস্তাঘাটে বা প্রকাশ্যে কোনোভাবেই হিজাব বা বোরখা খোলা যাবে না। যদি কোন মেয়ে বা মহিলাকে এভাবে ঘুরতে দেখা যায় তাহলে তাদের ছেড়ে কথা বলা হবে না। ম্যাঙ্গালুরুর মুসলিম মহিলাদের বিরুদ্ধে এভাবেই হুমকি দেখা দিতে দেখা গেছে একটি চরমপন্থী সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্যদের।ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটির নাম মুসলিম ডিফেন্স ফোর্স। ম্যাঙ্গালুরুর পুলিশ ইতিমধ্যেই এই গ্রুপের সদস্যদের খোঁজ করতে শুরু করেছে।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একটি গ্রুপের একটি বার্তা পুলিশের নজরে আসে। সেখানে কন্নর ভাষায় লেখা হয়েছে বহু মলের বেসমেন্টে দেখা গেছে মহিলারা বোরখা পড়ে অভদ্র আচরণ করছে। আমাদের কর্মীরা তাদের হুমকি দিয়েছে। জানিয়ে দিয়েছে আর যেনো এমন করতেন না দেখা যায় তাদের। তাহলে বেধড়ক মারধর করা হবে।
এছাড়াও গ্রুপের তরফে হুমকি দেওয়া হয়েছে, কাউকে প্রকাশ্যে অভব্যতা করতে দেখলে ব্যবস্থা নেবে তারা। বোরখা বা হিজাব না পড়ে কোনো মেয়ে বা মহিলা যেনো রাস্তায় না বেরোয় সেদিকে তাদের অভিভাবকদের নজর রাখতে বলা হয়েছে।
এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার শশী কুমার জানিয়েছেন, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান পেয়েছেন তারা, যারা নিজেদের মুসলিমদের অধিকারের রক্ষাকর্তা বলে দাবি করেছে। তারা হুমকি দিয়েছে যে মুসলিম মহিলাদের বোরখা পড়েই রাস্তায় বেরোতে হবে। তারা কোনো ভাবেই প্রকাশ্যে সেলফি বা ছবি তুলতে পারবে না। আর সেটা তারা না করলে তাদের উপর হামলা হবে। বহু মেয়ের অভিভাবককে সোশ্যাল মিডিয়ায় মেসেজ পাঠিয়েছে ওই গ্রুপের সদস্যরা। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তারা।

