কাঁকসায় শিক্ষক দিবসে পড়ুয়াদের নিয়ে সঙ্কল্প ইশমাতারার পাঠশালার

জয় লাহা, দুর্গাপুর, ৫ সেপ্টম্বর: ‘শুধু পড়াশোনা শিখলেই হবে না। মানুষ হতে হবে। সংস্কার আনতে হবে মনে। অহিংসা আনতে হবে আচরণে। সমাজ সেবায় নিজেদের এগিয়ে আসতে হবে। বাবা- মা আমাদের আদর্শ। তাদের সম্মান করতে হবে।’ রবিবার এই সঙ্কল্প নিয়ে শিক্ষক দিবস পালন করল কাঁকসার সিলামপুরের ইশমাতারার পাঠশালার পড়ুয়ারা। 

 আজ রবিবার শিক্ষক দিবস। কোভিড আবহে স্বাস্থ্যবিধি মেনে দিনটি যথাযথ মর্যাদায় পড়ুয়াদের নিয়ে পালন করলেন গৃহশিক্ষিকা ইশমাতারা খাতুন। অতীতে পড়ুয়াদের নিয়ে বৃক্ষ রোপণ। স্বাধীনতা দিবস পালন করে নজির গড়েছেন। এবার পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি সংস্কার শিখিয়ে সমাজের কাজে এগিয়ে আসার সঙ্কল্প নিলেন তিনি।

এদিন পড়ুয়ারা ইশমাতারার বাড়ির বারান্দায় নিজেদের অনাড়ম্বর এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে নিজেদের গান, নাচ, নাটকের মত সংস্কৃতিক প্রতিভা তুলে ধরে। একই সঙ্গে ইশমাতারা পড়ুয়াদের বার্তা দেন, “রক্তে মাংসে গড়া হলেই মানুষ হওয়া যায় না। মান- সম্মান- হুঁশ থাকতে হবে। থাকতে হবে মনুষ্যত্ববোধ, মূল্যবোধ, মানবিকতা, তবেই প্রকৃত মানুষ হওয়া যাবে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *