জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: স্কিম বহির্ভূত ভাবে জোর করে অন্যের জায়গার উপর রাস্তা তৈরি করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনোহরপুর দেয়ানচক দু’নম্বর অঞ্চলে। ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেছেন জায়গার মালিক শক্তিপদ মাইতি।

শক্তিপদ বাবু এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা জানান, জোর করে তাদের জায়গার উপর রাস্তা বানিয়ে ফেলা হচ্ছে। এ প্রসঙ্গে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এই ঘটনা ঘটিয়েছে। এটা জনপ্রতিনিধিদের কাজ নয়। উনাদের জনপ্রতিনিধি হিসাবে কাজ করা উচিত। বিধায়ক বলেন, বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে যাব প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা দলগতভাবে ব্যবস্থা নেব।

