কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট:
বালি মাফিয়াদের অবাধ কারবার চলছে খোদ ঘাটাল মহকুমা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে। ঘাটালের ঝুমি নদী থেকে অবাধে চলছে বালি চুরি, যখন রাজ্য সরকার বালি চুরি বন্ধ করতে বিভিন্ন পদক্ষেপ করছে, ঠিক সেই সময় ঘাটাল মহকুমার ঘাটাল থানা থেকে দু চার কিলোমিটার দূরে বলরামপুর টুঙিরঘাট এলাকায় দিনের আলোয় প্রকাশ্যে চলছে বালি চুরি।
একদিকে ঝুমি নদীর ভাঙ্গন রোধে তৎপর সরকার, আর একদিকে বালি চুরির ফলে ভাঙ্গনের পথ প্রশস্ত করছে একদল চোরা চালানকারি। সাধারন মানুষের ধারনা রাজনৈতিক মদত যুক্ত ব্যক্তিরা এই কাজে লিপ্ত, তাই প্রশাসনও নির্বিকার। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ চাইছে এলাকার মানুষ জন।

