BJP, Bankura, বাঁকুড়ায় গেরুয়া ঝড়, ১২টি বিধানসভাতেই জয় বিজেপির

আমাদের ভারত, বাঁকুড়া, ৪মে: বাঁকুড়ার ১২টি বিধানসভার মধ্যে ১২টি বিধানসভায় বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছে। এর মধ্যে ২৫২ নম্বর বাঁকুড়া বিধানসভা আসনে গণনা শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার অনুপ মন্ডলকে ৫৪১৭৭টি ভোটে হারিয়ে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা।

২৪৭ শালতোড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী চন্দনা বাউরি ৩০৬০৫টি ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের উত্তম বাউরিকে হারিয়ে জয়ী হয়েছেন।

২৫৮ সোনামুখী বিধানসভা কেন্দ্রে গণনা শেষে বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি তৃণমূল কংগ্রেসের কল্লোল সাহাকে ২৯৪১০ ভোটে পরাজিত করেছেন।

২৫১ তালডাংরা বিধানসভা আসনে বিজেপি প্রার্থী সৌভিক পাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহ বাবুকে ৫০০৭৩ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন।

২৪৯ রানিবাঁধ বিধানসভা আসনে বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু তৃণমূল কংগ্রেসের প্রার্থী তনুশ্রী হাঁসদার থেকে ৫২২৬৯টি ভোটে জয়ী হয়েছেন।

২৫৩ বড়জোড়া বিধানসভা আসনে বিজেপি প্রার্থী বিল্লেশ্বর সিনহা ৪১৩১০ ভোটে পরাজিত করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম মিশ্রকে।

২৫৫ বিষ্ণুপুর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী শুক্লা চ্যাটার্জি ৩০৬০৫ ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তন্ময় ঘোষকে পরাজিত করেছেন।

২৫৭ ইন্দাস বিধানসভা আসনে বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারা ৯০০ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামলী রায় বাগদিকে পরাজিত করে।

২৫৪ ওন্দা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অমরনাথ শাখা ৩১৭২৩ ভোটে পরাজিত করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত দত্তকে।

২৫০ রাইপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ক্ষেত্র মোহন হাঁসদা ২৮৭৪২ ভোটে পরাজিত করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ঠাকুরমণি সরেন’কে।

২৪৮ ছাতনা বিধানসভা আসনে বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায় ৪৭১৭৪ ভোটে পরাজিত করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন কুমার মন্ডলকে।

২৫৬ কোতুলপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী
লক্ষ্মীকান্ত মজুমদার ৩৪৩৬৭ ভোটে পরাজিত করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরকালি প্রতিহারকে।

বাঁকুড়ার ১২টি বিধানসভার সব আসনেই বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন। বাঁকুড়ার এই বিপুল জয়ে উল্লসিত বিজেপি।

বাঁকুড়ার বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা এই জয় সম্পর্কে বলেছেন, এই জয় মানুষের জয়, দুর্নীতির বিরুদ্ধে জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *