শেষ দিনে আসানসোল পুর নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করলেন শাসক ও বিরোধী দলের প্রার্থীরা

আমাদের ভারত, পশ্চিম বর্ধমান, ৩ জানুয়ারি:
সোমবার ছিল আসানসোল পুর নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন মনোনয়ন জমা দিতে দেখা গেল শাসক থেকে বিরোধী সমস্ত দলের প্রার্থীদের। আসানসোল পুরসভার ১০৬ টি ওয়ার্ড। সেখানে প্রার্থী দিয়েছে বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি ও তৃণমূল। এছাড়া বেস কিছু অন্যান্য প্রার্থীও মনোনয়ন পত্র জমা দেন।

এদিন বামফ্রন্টের প্রার্থীদের নিয়ে সেন্ট জোসেফ স্কুলে মনোনয়ন জমা করতে আসেন সিপিএম নেতা পার্থ চৌধরী। বিজেপি নেতা তথা আসানসোলের বিদায়ী মেয়র জিতেন্দ্র তেওয়ারি। তিনি তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে আসেন। এছাড়া তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়ও হাজির ছিলেন সেন্ট যোসেফ স্কুল চত্ত্বরে। সোমবার সকাল থেকে প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতি দেখতে পাওয়া যায় বিএনআর মোড়ে থেকে নমিনেশন কেন্দ্র পর্যন্ত।

সিপিএমের রাজ্য নেতা পার্থ চৌধুরী অভিযোগ করে বলেন, আমাদের প্রার্থীদের নিয়ে যখন এসেছি তখন পুলিশ আমাদের সাথে বাজে ব্যবহার করেছে।
এদিন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি নিজের স্ত্রীকে মনোনয়ন জমা দিতে সঙ্গে নিয়ে আসেন।জিতেন্দ্র তেওয়ারি সংবাদ মাধ্যমের কাছে বলেন, সরকারের গাইড লাইন আমরা মানি। তাই তিনজনের বেশি আসিনি।আর অপরদিকে যারা আছে তারা কোনো আইন মানছে না। ক্ষমতার আস্ফালন দেখাচ্ছে।

তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায় বলেন, মানুষ আমাদের সাথে আছে। দলের সমস্ত নেতৃত্বকে নিয়ে লড়াই করব। আগামী ২২ তারিখ আসানসোল পুরভোট। মনোনয়ন দাখিলের শেষ দিনে নিজেদের মনোনয়ন পত্র জমা দিতে ব্যস্ততা দেখা গেল শাসক থেকে বিরোধী সমস্ত দলের প্রার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *