বালুরঘাটে সিনেমা হলের ভিতরেই রোমান্স পড়ুয়াদের! পুলিশের জালে ৪ মহিলা সহ ১০

পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ১ ডিসেম্বর: সিনেমা হলের মধ্যে স্কুল কলেজ পড়ুয়াদের অশালীন কর্মকাণ্ড করার অভিযোগে ১০ জনকে আটক করল বালুরঘাট থানার পুলিশ। ধৃতদের মধ্যে চারজন মেয়ে ও ছয়জন পুরুষ। যাদের মধ্যে রয়েছে সিনেমা হলের ম্যানেজারও। বুধবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকার সত্যজিৎ মঞ্চে।

সিনেমা হলের আড়ালে বেশকিছুদিন ধরেই অশালীন কাজকর্ম চলছিল বালুরঘাট শহরের একাধিক জায়গায়। যেখানেই ভিড় জমাচ্ছিলেন স্কুল-কলেজের ছেলে মেয়েরা। এদিন বিকেলে এমনই একটি গোপন খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ সিনেমা চলাকালীন সময়ে শহরের সত্যজিৎ মঞ্চে অভিযান চালায়। সেই সময় সিনেমা হলের ভেতর অশালীন কর্মকাণ্ড করার অভিযোগে ৪ মহিলা, ম্যানেজার সহ মোট ১০ জনকে আটক করে পুলিশ। যে ঘটনা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা বালুরঘাট শহরে। যদিও এবিষয় নিয়ে তেমন কোনও মন্তব্য করতে চাননি বালুরঘাট থানার পুলিশ।

সিনেমা হলের এক কর্মী‌ উত্তম প্রামাণিক জানিয়েছেন, সিনেমা চলার সময় আচমকা পুলিশ এসে কয়েকজনকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *