সারের দামে কালোবাজারির প্রতিবাদে পথ অবরোধ গোঘাটে

আমাদের ভারত, আরামবাগ, ২৯ নভেম্বর: সারের দাম নিয়ে কালোবাজারির প্রতিবাদে পথ অবরোধ করল চাষিরা। ঘটনাটি গোঘাট থানার উল্লাসপুর এলাকার। জানাগেছে ওই এলাকায় এক স্থানীয় সার ব্যবসায়ী সারের দাম নিয়ে কালোবাজারি করছে। সারের বস্তায় যে দাম আছে সেই দাম না নিয়ে তার দ্বিগুণ দাম নিচ্ছে এমনটাই অভিযোগ চাষিদের। সারের দোকানদারকে চাষিরা বলতে গেলে তাদের নানা রকম যুক্তি দিয়ে ভুল বোঝানো হচ্ছে বলে অভিযোগ।

সোমবার আরামবাগের কামারপুকুর জাতীয় সড়কের উল্লাসপুর এলাকায় প্রায় দু’শোর বেশি চাষি মিলিত হয়ে রাস্তায় যান চলাচল বন্ধ করে পথ অবরোধ করে রাখে। পরে গোঘাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাষিদের দাবি, তারা চাষ করে লাভ দেখতে পাচ্ছে না। তার ওপরে সারের দাম দ্বিগুণ নেওয়ায় বিপাকে পড়েছে চাষিরা। ন্যায্যমূল্যে সার কেনার দাবিতে তারা এই প্রতিবাদ ও পথ অবরোধ করে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *