ত্রিপুরায় পৌরসভা নির্বাচনে ঐতিহাসিক জয় উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুরে বিজয় মিছিল বিজেপির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ নভেম্বর: ত্রিপুরায় পৌরসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয় উপলক্ষ্যে আজ পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার মেদিনীপুর শহর বিজেপির পক্ষ থেকে জেলা অফিস থেকে বিজয় মিছিল সংগঠিত হয়। মিছিলটি মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে জেলা কালেক্টর অফিসের সামনে এসে শেষ হয়। ত্রিপুরায় জয়ের ফলে ঝিমিয়ে পড়া বিজেপির নীচু তলার কর্মীদের মধ্যে একটা উন্মাদনা লক্ষ্য করা গেছে। আজকের মিছিলে প্রায় হাজার খানেক কর্মী সমর্থক উপস্থিত ছিল। মিছিলে নেতৃত্ব দেন জেলা নেতা অরূপ দাস, আশীর্বাদ ভৌমিক, দেবাশীষ দাস সহ অন্যান্য জেলা ও শহর নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *