আমাদের ভারত, মালদা, ২৯ নভেম্বর: কালিয়াচক থানার সারদহ থেকে ৬২৬ বোতল ফেনসিডিল সহ দুই জনকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। রবিবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ রাজ্য সড়কের সারদহ স্ট্যান্ডে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ। সেখানে পাচারের আগে ফেনসিডিল সহ একটি মারুতি গাড়ি ও দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। উদ্ধার হয় ৬২৬ বোতল কাফ সিরাপ ফেনসিডিল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
ধৃতদের নাম গাজী শেখ (৩০) ও নুর ইসলাম বয়স (২০)। তাদের দু’জনেরই বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ সারদহ গরীবুল্লা পাড়ায়। এই ফেনসিডিলগুলি বাংলাদেশ বর্ডারের দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। সোমবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।

