কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ১৮ এপ্রিল: প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত এক মাসের মধ্যে রাস্তা সরানোর আশ্বাস দিয়েছিল। দু’মাস পেরিয়ে গেল, রাস্তা সারানো হয়নি ,তাই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। আজ ফের তাঁরা রাস্তা অবরোধ করে।

দাসপুরের কলোড়া থেকে মলিহাটি পর্যন্ত রাস্তা সরানোর দাবিতে এলাকার ক্ষুব্ধ মানুষজন আজ ননন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েতের বারাসাত মোড়ে পথ অবরোধ করে। গত ২৬ জানুয়ারি একই দাবিতে পথ অবরোধ হয়েছিল। প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত থেকে আশ্বাস দোওয়া হয়েছিল এক মাসের মধ্যে রাস্তা সারানো হবে। কিন্তু দু’মাস কেটে গেলেও রাস্তা সারানোর ব্যবস্থা করা হয়নি। এরফলে নিত্যদিন রাস্তায় দুর্ঘটনা ঘটছে। মানুষজন, স্কুল ছাত্র ছাত্রী আহত হচ্ছেন। তাই রাস্তা সারানোর দাবিতে ফের পথ অবরোধ করছেন স্থানীয় মানুষজন।

