কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ১৮ এপ্রিল: বিধ্বংসী আগুনে পুড়ে গেল একটি কাঠ মিল। প্রায় কয়েক লক্ষ টাকার কাঠ পুড়ে গেছে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার রাধানগরের নিশ্চিন্দিপুরের ঘটনা।

জানা গেছে, নিশ্চিন্দিপুর মোড়ে অরুন ঘোষ ও বরুন ঘোষের কাঠমিলে রবিবার হঠাৎ আগুন লাগে গভীর রাতে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। তারপর খবর দেয় পুলিশ ও দমকলকে। তারপর ঘাটাল থেকে দমকলের ২ টি ইঞ্জিন গিয়ে ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে ভস্মীভূত কাঠ মিল ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা আগুন কি করে লাগল, শর্ট শার্কিট না অন্য কিছু তা ক্ষতিয়ে দেখছে পুলিশ ও দমকল দপ্তরের আধিকারীকরা।

