আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৮ নভেম্বর: দীর্ঘ ১৮ বছর ধরে জল যন্ত্রণায় ভুগছেন মুর্শিদাবাদের ফরাক্কার বেনিয়াগ্রাম পঞ্চায়েতের কাশিনগরের নতুন ঘোষ পাড়া এলাকার বাসিন্দারা।

গ্রামবাসীদের অভিযোগ, এই সমস্যা আমাদের দীর্ঘ দিনের। হাফ কিলোমিটার রাস্তা বর্ষার সময় এক কোমড় জলে চলাফেরা করতে হয়। আতঙ্কের মধ্যে সন্তানদের নিয়ে দিন কাটাতে হয়। জমা জলে সাপ, পোকামাকড় ঘরের মধ্যে ঢুকে পড়ে। বর্ষা শেষ হয়ে গেলেও রাস্তা ও নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলের মধ্যে দিয়ে চলাচল করতে হয়। অনেকবার প্রশাসন, পঞ্চায়েত প্রধান ও সদস্যদের বলেও কোনও লাভ হয়নি। ভোটের সময় ভোট চাইতে আসে নেতা ও সদস্যরা। দিয়ে যায় প্রতিশ্রুতি, প্রতিশ্রুতির আশায় থাকি। ভাবি হয়তো এবার আমাদের সমস্যার সমাধান হবে, কিন্তু ভোট শেষ হয়ে গেলে দেখা মেলে না কারোর।

অপরদিকে স্কুলের ছাত্র ছাত্রীরাও তাদের ক্ষোভ প্রকাশ করেন বলে স্কুল থেকে শুরু করে টিউশন সমস্ত কিছু যায়গায় যেতে হয় এই জলের উপর দিয়ে। বর্ষার সময় তো ঠিক করে পড়াশোনাও করতে পারি না। যদি আমাদের এই সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আমরা সবার মতো ভালো রাস্তা দিয়ে স্কুল থেকে শুরু করে টিউশন সব কিছু ঠিক করে করতে পারবো।

