নোয়াপাড়ার একটি আবাসনে দুঃসাহসিক চুরি, খোয়া গেল সোনার গয়না সহ লক্ষধিক টাকা

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ নভেম্বর: বারাসতের ন’পাড়া এলাকায় একটি আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল রবিবার ভোররাতে। এই ঘটনাকে ঘিরে ওই হাউজিং কমপ্লেক্স চত্বরে এখন চাপা উত্তেজনা রয়েছে। নিরাপত্তারক্ষী থাকা সত্বেও কীভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে উঠেছে প্রশ্ন।

আবাসনের ফ্ল্যাটের গ্রিল কেটে ও তালা ভেঙ্গে ঘরে ঢোকে চোরেরা। আলমারির লকার ভেঙ্গে লুটপাট করে নিয়ে যায় সোনার গয়না সহ লক্ষাধিক টাকা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাতে।

রবিবার সকালে আবাসনের বাসিন্দা নমিতা গোস্বামী ঘুম থেকে উঠে দেখতে পায় তার পাশের নিজস্ব আরেকটি ফ্ল্যাটের ঘরের তালা ভাঙ্গা এবং ঘরের ভেতরের সমস্ত কিছু অগোছালো অবস্থায় রয়েছে। ব্যবসায়িক কাজে ওই ফ্ল্যাটে থাকতেন তার স্বামী। খবর দেওয়া হয় বারাসত থানার পুলিশকে। নমিতা গোস্বামীর স্বামী প্রবাল গোস্বামী ব্যবসায়ীক কাজে শনিবার রাত একটা নাগাদ বাড়ি থেকে বের হন। সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘরের সমস্ত কিছু চুরি করে পালায় দুষ্কৃতীরা। দুটি গলার সোনার চেন, একটি সোনার বালা ছাড়াও ঘরে ছিল দু’লক্ষধিক টাকা ও মোবাইল। সমস্ত কিছু নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *