আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৮ নভেম্বর: কান্দি পৌরসভার অন্তর্গত রাধার সাগরপাড় এলাকার একটি হাই ড্রেনে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রবিবার সকালে। পুলিশের অনুমান ওই ব্যক্তিকে খুন করে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম স্বপন ঠান্দার। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। রাম সিংহ পাহাড়ের বাসিন্দা ছিলেন। গতকাল অর্থাৎ শনিবার রাত থেকে ৪৩ বছর বয়সী স্বপন ঠান্দার নামের ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকেরা গত রাত থেকেই খোঁজাখুঁজি শুরু করে এবং রবিবার বেলা দশটা নাগাদ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় হাই ড্রেনে মধ্যে। স্বপন ঠান্দার মৃতদেহ উদ্ধারের পর কান্দি থানার পুলিশ বাহিনী এসে হাই ড্রেনে থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। পুলিশের প্রাথমিক অনুমান কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে কেউ বা কারা স্বপন ঠান্দারকে খুন করে এবং হাইড্রেনে দেহ ফেলে চলে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ প্রশাসন।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় কান্দি পৌরসভার সহকারি পৌর প্রশাসক দেবল দাস। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। মৃত স্বপন ঠান্দারে ছেলে সৌরভ ঠান্দার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।

