সাপের আতঙ্কে তটস্থ উলুবেড়িয়ার মৌবেশিয়া উত্তর পাড়ার বাসিন্দারা

আমাদের ভারত, হাওড়া, ৮ নভেম্বর: পাড়ার এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে ছোট বড় বিষধর সাপ। কয়েকটিকে মারলেও সাপের উপদ্রব না কমায় আতঙ্ক বেড়েছে উলুবেড়িয়া থানার মৌবেশিয়া উত্তর পাড়ার বাসিন্দাদের। এমনকি গত শনিবার পাড়ার এক ব্যাক্তিকে সাপ কামড়ানোয় রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের। সাপের উপদ্রব এতটাই বেড়েছে যে রাতের অন্ধকারে বাড়ির বাইরে পা রাখতে সাহস পাচ্ছেন না বাসিন্দারা।

স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরে আচমকাই এলাকায় বিষধর সাপের উপদ্রব বাড়ে। বাড়ির আনাচে কানাচে এমনকি রাস্তা ঘাটেও বিষধর সাপ ঘুরতে দেখা যায়। তাদের বক্তব্য, যেভাবে সাপ ঘুরে বেড়াচ্ছে তাতে বাচ্চাদের বাড়ির বাইরে পাঠাতে সাহস হচ্ছে না।

অন্যদিকে মৌবেশিয়া উত্তর পাড়ায় সাপের উপদ্রবের খবর পাওয়ার পর সোমবার সকালে দুই সহকর্মীকে নিয়ে এলাকায় পৌঁছে যান পরিবেশ কর্মী দেবাশীষ সাঁতরা। তিনি এলাকায় ব্লিচিং পাউডার এবং কার্বলিক অ্যাসিড ছড়ানোর পাশাপাশি বাসিন্দাদের সতর্ক করেন।

দেবাশীষবাবু জানান, সাপের বিষয়টি বন দফতরকে জানানোর পাশাপাশি বাসিন্দাদের এলাকার বন জঙ্গল পরিস্কার করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *