শিলদা চন্দ্রশেখর কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসব মঙ্গলবার থেকে

জে মাহাতো, ঝাড়গ্রাম, ৮ নভেম্বর:
ঝাড়গ্রামের  শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের বর্ষব্যপী সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার পঞ্চাশতম বর্ষে পা রাখছে এই কলেজ। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কলেজের পক্ষ থেকে বছরভর ক্রীড়া, সাংস্কৃতিক, সমাজসেবা,পরিবেশ সচেতনতা ও উন্নয়নমূলক কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত সুবর্ণ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিয় কুমার পান্ডা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী ব্রহ্মেশ্বরানন্দ মহারাজ। বিশেষ অতিথি থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড.বিশ্বনাথ দে’সহ অন্যান্য বিশিষ্টরা।‌ কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপিকা ড.সুজাতা তেওয়ারি জানান, সমগ্র অনুষ্ঠান কোভিড বিধি মেনে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *