প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণে পুরুলিয়া

সাথী দাস, পুরুলিয়া, ৮ নভেম্বর: প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে, মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিলের মধ্য দিয়ে প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাল পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। আজ দিনভর জেলার বিভিন্ন এলাকা, অঞ্চল, ব্লক ও জেলা সদরে এই কর্মসূচি পালন করে তৃণমূল। পুরুলিয়া জেলা পরিষদে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে স্মরণ করে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, বরিষ্ঠ তৃণমূল নেতা তথা জেলাপরিষদের কো মেন্টর জয় ব্যানার্জি সহ পুরুলিয়া জেলা পরিষদ কর্মাধ্যক্ষ, সদস্যরা। সন্ধ্যায় পুঞ্চায় মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল অনুষ্ঠিত হয়।

বিভিন্ন এলাকায় স্মরণ সভায় প্রয়াত মন্ত্রীর স্মৃতি চারণ করেন বর্ষীয়ান তৃণমূল নেতারা। এঁদের মধ্যে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে নানান স্মরণীয় ঘটনা বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করেন তৃণমূল নেতা জয় ব্যানার্জি। একইভাবে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন প্রাক্তন পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান শামিম দাদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *