পরিবেশকে বাঁচিয়ে কর্মসংস্থানের লক্ষে নারায়ণগড়ের বাসিন্দা সমীরণ পাহাড়ির উদ্যোগ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: সমাজ ও পরিবেশকে বাঁচিয়ে কর্মসংস্থানের লক্ষে এগিয়ে এলেন নারায়ণগড়ের বাসিন্দা সমীরণ পাহাড়ি। দীর্ঘ দু’বছর লকডাউনের সময় তিনি ভাবনা চিন্তা করেন। শুধু নিজের জন্য নয়, তিনি ভাবেন যদি আরো কিছু মানুষকে সুযোগ করে দেওয়া যায় কর্মসংস্থানের জন্য। আর সেই লক্ষে আজ তিনি সফল।

পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার অন্তর্গত মকরামপুর বাজারের ওপর নুতন উদ্যোগপতি প্রতিভা সমীরণ পাহাড়ি কারখানা খুললেন। যার নাম নিত্য ইন্ডাস্ট্রিজ। আজ এই কারখানার ফিতে কেটে উদ্ভোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক কেম্পা হুনাইয়া। মূলত প্লাস্টিক জাতীয় দ্রব্য বর্জন করে পাটজাত দ্রব্য যাতে মানুষ ব্যাবহার করে, সেই জন্যই এই নিত্য ইন্ডাস্ট্রিজে তৈরি হবে পাটের তৈরি নানা প্রকার জিনিস। আপাতত এই কাজের জন্য ২০ জন নিযুক্ত রয়েছে, পরবর্তী কালে আরো মানুষকে এই কাজে যুক্ত করানো হবে বলে জানান নিত্য ইন্ডাস্ট্রিজের কর্ণধার সমীরণ পাহাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *