পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: ডেবরায় বজ্রপাতে মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন বিধায়ক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর মৃত আদিবাসী মহিলার বাড়িতে গিয়ে সমবেদনা জানান ও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি এও বলেন যে মৃত আদিবাসী মহিলার দুটি বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম সহযোগিতা তিনি করবেন। তিনি নিজে আর্থিক সহযোগিতাও করেন পরিবারের সদস্যদের।
উল্লেখ্য, গতকাল অর্থাৎ শনিবার ডেবরা ব্লকের জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত জলিমান্দা গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। লক্ষ্মী রানী সরেন তার স্বামী গোপাল সরেনের সঙ্গে মাঠে কাজ করতে যাবার পথে ব্রজপাতে তার মৃত্যু হয়।
এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কর, কৃষি কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জি, জলিমন্দা গ্ৰাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সুবল রানা এবং সমাজসেবী শান্তি টুডু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আদিবাসী জনগোষ্ঠী অধ্যুসিত জলিমন্দা গ্ৰামের মানুষজন বিপদের সময় বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাসে পেয়ে কিছুটা আস্বস্ত হন।

