জে মাহাতো, আমাদের ভারত, ২৮ মে: মেদিনীপুরে ত্রাণকার্যে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। বুধবারের সামুদ্রিক ঘূর্ণিঝড় যস ও পূর্ণিমার ভরা কোটালের জোড়া ফলায় হলদিয়া ও হুগলি নদীর বাঁধ ভেঙ্গে জলমগ্ন হলদিয়া শিল্পাঞ্চলের বেশ কয়েকটি এলাকা।শুক্রবার মেদিনীপুর কুইজ কেন্দ্রের পক্ষ থেকে হলদিয়ার ঝিকুরখালি এলাকায় বন্যা দুর্গত তিরিশিটিরও বেশি পরিবারের হাতে ত্রাণ হিসেবে নানা খাদ্য সামগ্ৰী তুলে দেওয়া হয়।

পাশাপাশি এদিন হলদিয়ার রূপনারায়ণচক এলাকার দুর্গত মানুষদের সাহায্যার্থে স্থানীয় গঙ্গা পুজো কমিটির ত্রাণ শিবিরে থাকা মানুষদের জন্য পুজো কমিটির হাতে ডাল, চিনি, চিঁড়ে, বিস্কুট, লঙ্কা, হলুদ, সয়াবিন, বিস্কুট তুলে দেওয়া হয়। এই কর্মসূচিগুলি কুইজ কেন্দ্রের সদস্য শুভঙ্কর ভুঁইঞার তত্ত্বাবধানে এবং নিরঞ্জন মাজি, সায়ন ভুঁইঞা সুরজিৎ ভুঁইঞা, শঙ্কর দাস, দীপ্তেশ তুঙ্গা প্রমুখদের সহযোগিতায় সম্পন্ন হয়।
উল্লেখ্য, বুধবার রাতে হলদি নদীর তীরবর্তী এলাকায় এবং বৃহস্পতিবার কুকড়াহাটির এড়িয়াখালি এলাকায় এঁদের উদ্যোগে ত্রাণ তুলে দেওয়া হয়েছিল দুর্গত মানুষদের হাতে।


