কুমারেশ রায়, মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: শুক্রবার ঘাটাল ব্লকের অনগ্রসর শ্রেণির ৫০টি পরিবারের হাতে ১৪ রকমের বাসনপত্র তুলে দেওয়া হল। রেডক্রস সোসাইটি ঘাটাল শাখার উদ্যোগে বাসনপত্রের সেট তুলে দেওয়া হয় ওই পরিবারগুলির হাতে। ঘাটালের বিডিও অফিসে এই অনুষ্ঠানটি হয়। ছিলেন ঘাটাল রেডক্রস সোসাইটির সভাপতি, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, সম্পাদক নারায়ণ ভাই, ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিকাশ কর, সুশান্ত মন্ডল সহ অন্যান্যরা।

অনগ্রসর শ্রেণির ওই দুঃস্থ পরিবারগুলির হাতে বাসনের তুলে দেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাঝি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিকাশ কর। নতুন কিচেন সেট পেয়ে ওই পরিবারগুলি খুশি হয়েছেন। সম্পাদক নারায়ণ ভাই জানান, ব্লক থেকে লিস্ট তৈরি করা হয়েছিল সেভাবে আজ অনুষ্ঠানের মাধ্যমে তা তুলে দেওয়া হয়।

