জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ মে: ২০১৮ সালে জেলা পুলিশের সহযোগিতায় ও কেশিয়াড়ি থানার পরিচালনায় অবৈতনিক কোচিং সেন্টার চালু হয় গগনেশ্বর ৯ নং অঞ্চলের পারুলিয়া এমএসকে শিক্ষা কেন্দ্রে। জেলার এসপি এবং অতিরিক্ত পুলিশ সুপারের হাত ধরে তৎকালীন সময়ে শুরু হয়েছিল পথচলা। কিছুদিন চলার পর কোভিড পরিস্থিতিতে তা বন্ধ হয়ে যায়। পুলিশের কাজ প্রশাসনিক নানান দায়িত্ব সামলানো। আর সেই পুলিশ যখন শিক্ষক। ফের স্বাভাবিক হয়েছে সব কিছু। সোমবার ফের অবৈতনিক কোচিং সেন্টারে পঠনপাঠন ও ছাত্র ছাত্রীদের পাঠ্যসামগ্রী প্রদান কর্মসূচি হল সোমবার।

কেশিয়াড়ি ব্লকের পারুলিয়া এমএসকে শিক্ষা কেন্দ্রে ফ্রি কোচিং সেন্টারে কেশিয়াড়ি থানার পুলিশের সহায়তায় এই কোচিং সেন্টারে বর্তমানে ১৩০ জন ছাত্র ছাত্রী রয়েছে। সকাল ৬.৩০ থেকে ৯ টা পর্যন্ত চলবে এই কোচিং সেন্টার। দু’জন সিভিক ভলান্টিয়ার ও তিনজন শিক্ষক পাঠদান করবেন বলে জানানো হয়েছে। আবারও ছাত্র ছাত্রীদের সাথে থেকে এবং এই পরিষেবা চালিয়ে যাওয়ার বার্তা দেন সমস্ত আধিকারিকবৃন্দ। এই কর্মসূচি জেলার বিভিন্ন জায়গায় চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। উপস্থিত ছিলেন বেলদা মহকুমার এসডিপিও শামিম বিশ্বাস, কেশিয়াড়ি থানার আইসি উদয়শঙ্কর মন্ডল সহ কেশিয়াড়ি থানার আধিকারিক সহ অনেকেই।

