জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ মে: সোমবার শালবনীতে কংগ্রেসের ব্লক সভাপতি এবং বিজেপির মন্ডল সাধারণ সম্পাদক, ছয় জন শক্তি কেন্দ্র প্রমুখ, পঞ্চায়েত সদস্য সহ প্রায় ৫০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে।

শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এদিন শালবনিতে দলের এক কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং বিগত ছয় মাস ধরে ১০০ দিনের কাজের টাকা না দেওয়ার প্রতিবাদে দলীয় কার্যালয় থেকে মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে শালবনী বাজারের সুকান্ত মঞ্চে আয়োজিত সমাবেশে বিজেপি ও কংগ্রেস ছেড়ে পাঁচশোর বেশি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন।

