স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ জুলাই:
বিরল প্রজাতির এক প্রাণীকে দেখতে গ্রামবাসীদের উপচে পড়া ভিড়। ঘটনা নদিয়ার নাকাশিপাড়া বিধানসভার দোগাছি পঞ্চায়েতের নাংলার সাহেবতলা এলাকায়। অনেকটা বাঘের মত দেখতে এক বিরল প্রজাতির এই পশুকে দেখে গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা খবর দেয় বন বিভাগের কর্মীদের। এরপর ওই গ্রামে বন দপ্তরের কর্মীরা এসে ওই বিরল প্রজাতির প্রাণীটিকে খাঁচায় বন্দি করে নিয়ে যায়। অন্যদিকে এটি বিরল প্রজাতির বন বিড়াল কি না তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে গ্রামবাসীদের মধ্যে।


