স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ জুলাই:
রাজ্যজুড়ে তৃণমূলের ভালো ফল হলেও, নদিয়ায় বিশেষত দক্ষিণ সাংগঠনিক জেলায় ধরাশায়ী হয়েছে তারা। উত্তরে ভালো ফল করলেও হরিণঘাটা বিধানসভায় বিজেপি বিধায়ক নির্বাচিত হয়েছেন। কিন্তু বিজেপিকে জেতানোর কারিগররাই আজ উল্টো পথে হাঁটছে।
হরিণঘাটা বিজেপি মণ্ডল কমিটির সম্পাদক দীপঙ্কর চৌধুরী জানান, আজ শুধু শহরের ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের ৩০০ জন বিজেপি কর্মী, বুথ সভাপতি এবং যুব মোর্চারর কর্মীরা তৃণমূলপ যোগদান করল। অল্পদিনের মধ্যেই জাগুলিতে আরও একটি বড়সড় যোগদানের আয়োজন করছি।নগরউখড়া’তে সিপিএম, আইএসএফ এবং বিজেপি কর্মী সমর্থকদের সাথে কথা হয়েছে তারা প্রত্যেকেই জানিয়েছে যে, বিজেপি করলে না কি কট্টর হিন্দুত্ববাদী হতে হবে। শুধু তাই নয় মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের বিরুদ্ধাচরণ করতে হবে। ছোট থেকে বড়ো হয়েছি সকল জাতির মানুষের সঙ্গে। তাদের সঙ্গে হানাহানি করতে পারবো না, তাই এই যোগদান। সকলেই স্রোতের দিকে চলতে ভালোবাসে, তবুও জেতা দল বিজেপি ছেড়ে হারা দল তৃণমূলে এসেছি।
তৃণমূল নেতৃত্ব জানান, যোগ্যতা অনুযায়ী সম্মান পাবে তৃণমূলে, অস্বীকার করা যায় না সারা রাজ্যে ভালো ফল করলেও হরিণঘাটায় হেরেছিলাম আমরা। যারা জেতানো এবং হারানোর ক্ষমতা রাখে তাদের পাশে মানুষ থাকে তাদের দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা দিয়েছেন, আমরা সেই দলের আঞ্চলিক নেতৃত্ব হিসেবে জায়গা দেব অবশ্যই।

