বনগাঁয় প্রেমের ফাঁদ পেতে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার যুবক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ জুন: ১৫ বছরের এক কিশোরীকে প্রেমের ফাঁদ পেতে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। কিশোরীর অভিযোগের ভিত্তিতে শুভজিৎ মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ।

নির্যাতিতার অভিযোগের পর অভিযুক্ত শুভজিৎ এলাকা ছেড়ে পালিয়ে যায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল গোপালনগর থানার পুলিশ। এরপর শনিবার রাতে গোপালনগর থানার গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত শুভজিৎ মন্ডলকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ। বিচারক ধৃত শুভজিৎ মন্ডলকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

এই বিষয়ে বনগাঁ মহাকুমা আদালতের সরকারি আইনজীবী অসীম দে বলেন, “শুভজিৎ মন্ডল ১৫ বছরের এক কিশোরীকে ভালোবাসার জালে ফাঁসিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছিল। গোপালনগর থানার পুলিশ শনিবার গভীর রাতে অভিযুক্তকে গাজীপুর এলাকা থেকে গ্রেফতার করে। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোপালনগর থানার পক্ষ থেকে ধৃতের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। আগামী সোমবার বিচারক এই মামলার রায় দেবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *