বাঁকুড়ায় ডোকরা শিল্পীদের দেওয়া হলো জাতিগত শংসাপত্র

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ জুন: আজ এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার ডোকরা শিল্পীদের জাতিগত শংসা পত্র দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা শাসক শ্রীমতি রাধিকা আইয়র, রাষ্ট্রমন্ত্রী জোৎস্না মান্ডি, জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত সহ বহু বিশিষ্ঠ ব্যক্তি উপস্থিত ছিলেন।

জিআই স্বীকৃতি প্রাপ্ত ডোকরা শিল্পের গ্ৰাম বিকনার শিল্পডাঙ্গা। এই গ্ৰামেই ৭২টি ডোকরা শিল্পী পরিবারের বাস। হতদরিদ্র এই পরিবারগুলি শিল্প সামগ্ৰী তৈরী করে কোনও প্রকারে দিন গুজরান করে। এই সব শিল্পীদের অর্থনৈতিক বিকাশের জন্য সরকার এবং জেলা প্রশাসন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ৫৫ জন শিল্পীর হাতে জেলা প্রশাসনের উদ্যোগে জমির পাট্টা তুলে দেওয়া হয়। কিন্তু জাতিগত শংসা পত্রের অভাবে সমস্যা তৈরী হয়। এই সব সমস্যা সমাধানের ব্যবস্থা করে প্রশাসন। আজ ৬৫ জন শিল্পী ও তাদের পরিবারের সদস্যদের ওবিসি সম্প্রদায়ের জাতিগত শংসা পত্র দেওয়া হয়। এই উপলক্ষ্যে বিকনার শিল্পডাঙ্গায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *