শিশুকে অপহরণ করে খুন, ২ মহিলা সহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ ফেব্রুয়ারি: এক শিশুকে অপহরণ করে খুনের ঘটনায় দুই মহিলা সহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত।

২০১৪ সালের ৪ আগস্ট নদিয়ার হাঁসখালি থানার গাড়াপোঁতার বাসিন্দা মিলন বিশ্বাসের আাট বছরের ছেলে রজত বিশ্বাসকে অপহরণ করে দুষ্কৃতীরা। সরকারি পক্ষের আইনজীবী অপূর্ব ভদ্র জানান, অপহরণের পরে ফোন করে মিলনবাবুর কাছ থেকে ছেলের মুক্তিপণ হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করে। এর পরই হাঁসখালী থানায় ছেলের অপহরণের অভিযোগ দায়ের করেন বাবা মিলন বিশ্বাস।

এই ঘটনার তিনদিন পর স্থানীয় এক পাট বাগানের ভিতর থেকে শিশুটির পচা গলা দেহ উদ্ধার করে হাঁসখালি থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে মিলন বিশ্বাসের মোবাইলে আসা ফোন কলের নম্বরের সূত্র ধরে নবদ্বীপের বাসিন্দা চৈতালি পাল (২)), উত্তর 24 পরগনার বাগদার বাসিন্দা মনিকা বাগচী (২১), মায়াপুরের বাসিন্দা সঞ্জয় দাস (৩৫) এবং হাঁসখালী এলাকার বাসিন্দা হরিদাস বিশ্বাস নামের ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর রানাঘাট আদালতে টানা কয়েক বছর বিচার-প্রক্রিয়া চলার পর সোমবার আদালত 8 বছরের রজত বিশ্বাসকে অপহরণ ও পরে মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধ করে খুন ও প্রমান লোপাটের চেষ্টার জন্য ২ মহিলা সহ চারজনকে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে আদালত। আদালতের এই রায়কে সাধুবাদ জানিয়েছে মৃত শিশুর পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *