সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ আগস্ট: রবিবার সকালে রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে বনগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পেট্রাপোল সীমান্তে উপস্থিত হয়ে কর্মরত বিএসএফ জওয়ান ও অন্যান্য আধিকারিকদের হাতে রাখি পরিয়ে দেয়। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যার জানান, বিএসএফ জওয়ানরা সারা বছর ধরে সীমান্তে পাহারা দিয়ে আমাদের রক্ষা করেন। তাঁদের পরিবারের সঙ্গেও সব সময় দেখা করতে পারে না। তাই রাখি বন্ধন উৎসবে তাদের হাতে রাখি বেঁধে আনন্দ ভাগ করে নিলাম।

অন্য দিকে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব উদযাপিত হল নীলদর্পনের সামনে। এদিন বনগাঁর পৌর প্রাশাসক গোপাল শেঠের উদ্দোগ্যে রাখি বন্ধন উৎসব পালন করেন। রবিবার সকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পথ চলতি বনগাঁ বাসীর হাতে রাখি পরিয়ে আশীর্বাদ নেয় গোপালবাবু। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে এদিন বাটার মোড় সংলগ্ন এলাকায় পথ চলতি মানুষকে রাখি পরান বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডল সহ অন্যান্য কর্মীরা।

অন্যদিকে বনগাঁ দক্ষণ বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে পালিত হয় রাখি বন্ধন উৎসব। পাল্লা নহাটা গোপালনগর সহ বেশ কয়েকটি এলাকায় ঘুরে ঘুরে পথ চলতি মানুষদের হাতে রাখি পরান স্বপনবাবু। পাশাপাশি প্রাক্তন কাউন্সিলার জ্যোৎস্না আঢ্য উদ্যোগে রাস্তায় পথে চলতি যানবাহন চালক ও সাধারণ মানুষকে রাখি পরিয়ে মিষ্টি বিতরণ করে রাখি বন্ধন উৎসব পালন করেন।

