দক্ষিণবঙ্গের তিন জেলায় শুরু বৃষ্টিপাত

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ জুলাই: আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাতে। সেইমতো দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বিকেল সাড়ে তিনটার পর থেকে ভারি বর্ষণ শুরু হয়েছে। সঙ্গে রয়েছে বিদ্যুতের ঝলকানি। বুধবার সন্ধ্যায় বৃষ্টি হওয়ার পর এই তিন জেলায় ভ্যাপসা গরম ভাব কিছুটা কমেছিল। বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও গরম ছিল একই রকম। এই অবস্থায় আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাসে স্বস্তি এনে দেয় দক্ষিণবঙ্গের এই তিন জেলার বাসিন্দাদের মনে।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রাম জেলায় ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়া জেলাতে ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে বিশেষ করে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *