বৃষ্টি মাটি করতে পারে সরস্বতী পুজো

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৪ জানুয়ারি:
রাত পোহালেই সপ্তাহের শেষ দিন শনিবার আপামর বাঙালি মেতে উঠবে আর একটি উৎসব সরস্বতী পুজোয়। সরস্বতী পূজা মানেই বাঙ্গালীর ভ্যালেন্টাইন ডে। নতুন ভাবে সেজে দিনভর পুজো প্যান্ডেলে ঘুরে বেড়ানোই সরস্বতী পুজোর নিয়ম।

তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে সরস্বতী পূজার ঠিক আগের দিন শুক্রবার সকাল থেকে নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে ঝাড়গ্ৰাম জেলা জুড়ে। বৃষ্টি চলবে আগামী দুদিন ধরে। তাতেই পুজো মাটি হবে কিনা তা নিয়ে সংশয়ে জেলার পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ ছাত্রছাত্রীদের।

সাধারণত সরস্বতী পূজার আগের দিনে পুজোর কেনাকাটার জন্য বাজারগুলোতে সাধারণ মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। কিন্তু এদিন সকাল থেকে বৃষ্টির কারণে ঝাড়গ্রাম জেলার সমস্ত ছোটো বড় বেশিরভাগ বাজারগুলোতে ফলের দোকান হোক কিংবা যাবতীয় পুজো সরঞ্জাম বিক্রির দোকানে কেনাকাটার তেমন ভিড় দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *