আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ নভেম্বর:
ফের করোনার থাবা রায়গঞ্জে। রায়গঞ্জ পৌর এলাকার দুটি ওয়ার্ডকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করল স্বাস্থ্য দফতর। আক্রান্ত পৌরপতি। আক্রান্তের সংখ্যা বাড়লেও সচেতনতা উধাও। মাস্ক পরতে এখনও অনীহা সাধারং মানুষের।

আবার করোনা বড়তে তাকলেও হুঁশ ফিরছে না আম জনতার। শহরের বিভিন্ন এলাকায় মানুষজন মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। সচেতনতার অভাব বাজার, হাট সর্বত্র। যে কোনও মানুষকে ক্যামেরার সামনে মাস্ক না থাকার বিষয়ে প্রশ্ন করলেই বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন সকলেই। যদিও জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক করতে প্রচারের অভাব নেই, কিন্তু সাধারণ মানুষ জেগে ঘুমিয়ে আছেন। মানুষকে সচেতন করতে পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন।


