আনারায় আরপিএফের সংহতির জন্য দৌড়

সাথী দাস, পুরুলিয়া, ২৫ জুন: ‘সংহতির জন্য দৌড়’। স্বাধীনতার অমৃত মহোৎসবের অন্তর্গত এই শীর্ষক কর্মসূচি পালন করল আনারার আরপিএফ পোস্ট।

আজ আনারার ৫ কিলোমিটার বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন অংশ গ্রহণকারীরা। অংশ নেন আরপিএফের আধিকারিক, জওয়ানরা। যোগ দেন আনারা জিআরপি’র সাব ইন্সপেক্টর অজয় মুখার্জি সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা। ছিলেন আনারা ফাঁড়ির ভারপ্রাপ্ত ওলডিং মেশিন তুমি কি আধিকারিক সুকুমার হোতা সহ পুলিশ কর্মীরা, স্টেশনের আধিকারিক ও কর্মীরা। স্কুল ছাত্ররাও এই কর্মসূচিতে উৎসাহের সঙ্গে অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *