বিজেপির মুখ রাখল পুরুলিয়া

সাথী দাস, পুরুলিয়া, ২ মে: বিজেপির মুখ রাখল পুরুলিয়া। রাজ্যে যখন বিভিন্ন জেলায় ফল প্রত্যাশিত নয় তখন পুরুলিয়ায় সন্মানজনক অবস্থায় রয়েছে পদ্মশিবির। ৯টি আসনের মধ্যে ৫ টিতে জয়ী হন বিজেপি প্রার্থীরা। পুরুলিয়া, জয়পুর, রঘুনাথপুর, পাড়ার কাশীপুরে জয়ী হয় বিজেপি। এর মধ্যে বড় ব্যবধানে জয়ী হন জয়পুর কেন্দ্রের প্রার্থী নরহরি মাহাতো। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ফণি কুমারকে ১২১০২ ভোটে পরাজিত করেন।

পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে পরাস্ত করলেন বিজেপির সুদীপ মুখার্জি। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সুজয় ব্যানার্জিকে ৬৭৪৫ ভোটে পরাজিত করেন। অন্যদিকে, রঘুনাথপুর কেন্দ্রে তৃণমূলের হাজারি বাউরিকে ভোটে পরাজিত করেন বিজেপির বিবেকানন্দ বাউরি। পাড়া কেন্দ্রে জয়ী হন বিজেপি প্রার্থী নদিয়ার চাঁদ বাউরি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উমাপদ বাউরি। কাশীপুরে তৃণমূলের বিদায়ী বিধায়ক স্বপন বেলথরিয়াকে পরাজিত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *