আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ মে: সকাল থেকেই বনগাঁ উত্তর এবং বনগাঁ দক্ষিণ কেন্দ্রে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থীরা। চলল সবুজ আবীরের উদ্মাদনা, বাজি পোড়ানো আর খেলা হবে গান চালিয়ে নৃত্য। দুপুর গড়াতেই সেই চিত্র বদলে গেল। এগিয়ে গেল বিজেপি প্রার্থীরা। পাশাপাশি গাইঘাটা ও বাগদায় প্রথম থেকেই এগিয়ে ২০ রাউন্ড গণনা শেষে হিসেব উল্টে গেল বনগাঁ মহকুমার চারটি বিধানসভার কেন্দ্রের ফলাফল। সকাল থেকেই এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল রায় এগিয়ে ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে অর্থাৎ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল রায়কে পেছনে ফেলে জয়ী হলেন বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া।
বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রাথী স্বপন মজুমদার তৃণমূল প্রার্থী আলো রাণী সরকারকে ১২ হাজার ভোটে পরাজিত করেছে। শেষ পাওয়া খবরে বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস তৃণমূল প্রার্থী পরিতোষ সাহা কে হারিয়ে জয়ী হয়েছেন।

