কোভিড ও মুমূর্ষ রোগীদের অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করল পুরুলিয়া জেলা পুলিশ

সাথী দাস, পুরুলিয়া, ৩ জুন: করোনা রোগীদের পরিষেবা দেওয়ার জন্য এবার বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া জেলা পুলিশ। আজ থেকে পুরুলিয়ায় শুরু হল পুলিশ অ্যাম্বুলেন্স পরিষেবা। কোভিড রোগী এবং বিশেষ ক্রিটিক্যাল অবস্থায় থাকা রোগীদের এই পরিষেবা দেবে পুলিশের নিজস্ব দুটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। আজ পুরুলিয়া জেলা পুলিশ সুপারের দফতরের এই পরিষেবার উদ্বোধন করেন পুলিশ সুপার এস সেলভামুরুগান।

একই সঙ্গে খোলা হল কন্ট্রোল রুম, চালু হল বিশেষ হেল্পলাইন নম্বর। নম্বরটি হল ৮১৪৫৫০০৩৫৮। এই নম্বরে মেসেজ অথবা ফোন করলেই সঙ্গে সঙ্গে দোড়গোড়ায় পৌঁছে যাবে পুলিশ অ্যাম্বুলেন্স। বর্তমান অতিমারীর সময় রাতে অ্যাম্বুলেন্স পেতে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তাই জেলাবাসীকে পরিষেবা প্রদানে এই অভিনব উদ্যোগ জেলা পুলিশের বলে জানান পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *