“কেমন আছেন কৃষ্ণা দি,” ফোনে মুকুল রায়ের কাছে জানতে চাইলেন নরেন্দ্র মোদী

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৩ জুন:
অসুস্থ মুকুল রায়ের স্ত্রীর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন করে মুকুল রায়ের কাছে জানতে চান, প্কেমন আছেন কৃষ্ণাদি।

কয়েকদিন আগেই সস্ত্রীক মুকুল রায় করোনায় আক্রান্ত হয়েছিলেন। মুকুল রায় হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন। কিন্তুু কৃষ্ণা রায়ের শারীরিক অবস্থা আরও জটিল হয়েছে। কলকাতার একটি সরকারি হাসপাতালে কৃষ্ণা দেবীর চিকিৎসা চলছে। তার অবস্থা স্মৃতিশীল নয় বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। করোনায় আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মুকুল রায়ের স্ত্রী।

গতকাল তাঁকে দেখতে হাসপাতালে যান তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের সাথে কথা বলেন তিনি। কৃষ্ণা দেবীকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনিও মুকুল রায়ের সঙ্গে কথা বলেছেন। এরপর দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী। তাঁর স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। মুকুল রায়কে মানসিক ভাবে শক্ত হওয়ার পরামর্শ দেন নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *